1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল

রুশনারা আলীর দ্বিতীয়বারের মতো বিজয়ে সিলেটে আনন্দের বণ্যা

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৬৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচনে বাংলাদেশীমেয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা রুশনারা আলী বিপুল ভোটের ব্যবধানে আবারও এমপি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কোন বাংলাদেশী বংশো™ভূত হিসেবে দ্বিতীয় বারের মতো ব্রিটেনের এমপি নির্বাচিত হলেন তিনি। তাঁর এই বিজয়ে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর,বিশ্বনাথ,বালাগঞ্জ,বিয়ানীবাজারসহ সিলেট বিভাগের সব জায়গায় আনন্দের বন্যা বইছে। এর আগে দেশটির ৫৫তম পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা।
প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী ৩২ হাজার ৮৮৭ ভোট পান। তার পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট। রুশনারা আলী ২৪ হাজার ৮১৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
এদিকে লেবার পার্টির পক্ষ থেকে বাংলাদেশী বংশো™ভূত ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক এবং রূপা হকও প্রথমবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন। রুশনারা টিউলিপ রুপাকে অভিনন্দন জানানো হচ্ছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। আনন্দ ভাসছে বাঙ্গালী জাতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com