1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে যাবে বিএনপি

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
  • ৩২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, নতুন বিধিমালা অনুযায়ি, প্রার্থীতা চূড়ান্ত করতে বিএনপি কয়েকদিন সময় লাগবে। এজন্যে নির্বাচন ১৫দিন পিছিয়ে দেয়ার দাবি জানাচ্ছে বিএনপি। সেই সঙ্গে পুনঃতফসিলের দাবি করছে দলটি।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিবেচনার জন্য কিছু পর্যবেক্ষণ তুলে ধরে দলটি।
তিনি বলেন, ২০১৬ সালের ২ জানুয়ারি থেকে নতুন ৫০ লাখ তরুণ ভোটার তালিকাভুক্ত হবেন। তার তিন দিন আগে অর্থাৎ ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় নতুন ভোটাররা ভোট দিতে পারবেন না। এ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা থেকে মনোনয়ন জমা দেয়া পর্যন্ত ১০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়কে অপ্রতুল মনে করছে বিএনপি। যৌক্তিক কারণে এ সময় বাড়ানো প্রয়োজন।
সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো ভুঁইফোড় সংগঠনকে কার্ড না দেওয়ার দাবি জানানো হয়। রিপন অভিযোগ করে বলেন, বর্তমানে এক জায়গা থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার বিধান রয়েছে। এতে করে বিএনপির নেতা-কর্মীদের সরকারদলীয় ক্যাডাররা হুমকি দিচ্ছেন। অনেক জায়গায় পাহারা বসানো হয়েছে। তাই একাধিক জায়গা থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান রাখার শর্ত দিয়েছে দলটি।
জনমত গঠন ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি। রিপন বলেন, নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা নিয়ে জনমনে নানা প্রশ্ন আছে। কমিশনের জনবল থাকা সত্ত্বেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। এ নিয়ে প্রশ্ন আছে। পৌর এলাকায় সরকার দলীয় এমপি ও নেতাদের অনুরোধে ইউএনও ও ওসি নিয়োগ দেয়া হয়। তাই সংশ্লিষ্ট এলাকাগুরোর ওসি ও ইউএনওদের রদবদল করতে হবে।
সরকার জনগণকে কতটা তোয়াক্কা করে এই নির্বাচনে তার পরীক্ষা হবে বলে জানান রিপন। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হালিম, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com