1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:

শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম এবং প্রখ্যাত বুজুর্গ আলেম শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে  সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাদ মরহুমের নামাজে জানাজা কাতিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে ফিরে অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
রাতে তিনি মারা যান।হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার ধারণ করে হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ দীর্ঘদিন ধরে কাতিয়া মাদরাসার মুহতামিম হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর হাত ধরে অত্র অঞ্চলের দ্বীনি ও সামাজিক শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাঁর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুরসহ পুরো সিলেট বিভাগের আলেম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com