1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

শিক্ষামন্ত্রীর মেয়ের সাথে নতুন জীবন শুরু করলেন গনজাগরন মঞ্চের ইমরান সরকারের

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৩৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামের সাথে নতুন জীবন শুরু করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। নাদিয়া নন্দিতা ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক।

শুক্রবার সন্ধ‌্যায় ঘরোয়াভাবে তাদের হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়াও গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।

নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক।

এ বছরই বিয়ে করছেন, এই ঘোষণা ফেসবুকের মাধ্যমে আগেই দিয়েছিলেন ইমরান এইচ সরকার। সেই শুভ কাজটি সারছেন বছরের শেষ প্রান্তে এসে।

নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই তিনি পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।

আজ দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে ইমরান ও নাদিয়াকে আংটি পরানো হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com