1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

সাংবাদিক এ আর জুয়েলের আলোকচিত্রে সাংবাদিক আকরাম উদ্দিনের ৩৪ বছর

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৯০ Time View

স্টাফ রিপোর্টার ::
দেশের ১৩ জন আলোকচিত্র সাংবাদিকের বয়ানে এই সময়ের কিছু গল্প নিয়ে আয়োজন করা হয়েছে ‘কারারুদ্ধ চিরকুট ও অন্যান্য গল্প’। ১০ দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীতে এ আর জুয়েলের আলোকচিত্রে উঠে এসেছে ‘৩৪ বছর’ শিরোনামে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনের ক্যামেরার পেছনের জীবনের গল্প।

গত ১০ মার্চ ঢাকা পান্থপথ এলাকায় দৃকপাঠ ভবনে উদ্বোধন হওয়া আলোকচিত্র প্রদর্শনী আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে। আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে দীর্ঘদিন যাবত কাজ করে আসা, তাঁদের সততাকে আঁকড়ে ধরেই সাংবাদিকতার এ পেশায় যারা যুক্ত রয়েছেন। মিথ্যা মামলায় হয়রানি হচ্ছেন। এছাড়া নানা সমস্যার মধ্যেও নেশা থেকে পেশায় অর্জিত হওয়া সৎ সাংবাদিকতায় টিকে থাকতে অক্লান্ত পরিশ্রম করছেন। শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন। তাঁদের ক্যামেরার পেছনের জীবনের গল্প নিয়েই এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

এদের মধ্যে সুনামগঞ্জের চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল তাঁর আলোকচিত্রের মাধ্যমে ‘৩৪ বছর’ শিরোনামে তোলে ধরেছেন সুনামগঞ্জের সাংবাদিক আকরাম উদ্দিনের সৎ সাংবাদিকতা এবং জীবন-জীবিকার সংগ্রামী জীবনের কিছু গল্প। সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন স্থানে ছুটে চলা জীবন, মাঠে ময়দানে সংবাদ সংগ্রহ, কাজ, বিভিন্ন মিছিলে ক্যামেরা হাতে ছবি, পুরাতন পত্রিকায় লিখিত রিপোর্টের ছবি, বাড়িতে বসে নিউজ লেখার ছবি, নিজ হাতে কম্পিউটারে টাইপ করা অবস্থার ছবি, বৈবাহিক দিনের ছবি, পরিবারের ছবি, হাট বাজার করার ছবিসহ তার ক্যামেরার পেছনের জীবনের কিছু গল্প।

রোববার বিকেলে প্রদর্শনী দেখতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সপরিবারে আসেন। এসময় এ আর জুয়েলের আলোকচিত্রের ৩৪ বছর নিয়ে প্রশংসা করে তিনি বলেন, গ্রামীণ সাংবাদিকদের এমন সুন্দর এবং বাস্তব একটি গল্প সত্যিই অসাধারণ। তিনি আলোকচিত্র ও সাংবাদিক আকরাম উদ্দিনের সংগ্রামী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দৃকপাঠ ভবনে প্রতিদিন আলোকচিত্রী দেখতে আসছেন দেশ ও দেশের বাইরে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। ওইদিন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও সুনামগঞ্জ থেকে দৃকপাঠ ভবনে আলোকচিত্র প্রদর্শনী দেখতে যান সপরিবারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com