1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সিলেটে বজ্রপাতে ইমামের মৃত্যু

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপা‌তে হাফিজ কবির আহমেদ (৩৫) না‌মে এক ইমা‌মের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

আজ রবিবার (২১ এপ্রিল) ভোররাত ৪টার দিকে উপ‌জেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের প্রবেশপ‌থে এ ঘটনা ঘ‌টে।

নিহত ইমাম কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে হাফিজ কবির আহমেদ (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার ভোররাত ৪টার দিকে ফজ‌রের নামাজ পড়া‌তে তিনি বাড়ী থে‌কে মসজিদে যাচ্ছি‌লেন। পথে তুমুল বজ্রপাত শুরু হ‌লে তিনি বজ্রাঘা‌তে নিহত হন।

বৃষ্টির পর স্থানীয়রা মসজিদের রাস্তার পাশে জমিতে ইমামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে বিষয়টি জানান। তি‌নি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমাম সাহেবের মরাদেহ উদ্ধার করে মসজিদে নিয়ে যান।

বিষয়টি তাৎক্ষনিকভাবে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়াকে জানানো হয়। পরবর্তীতে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুমতি স্বাপেক্ষে ইমামের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিম ব‌লেন, জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া কে জানান, ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিহতের মরাদেহ উদ্ধার পূর্বক আইনি কার্যক্রম শেষে নিহতের লাশ বাড়ীতে প্রেরণ করা হয়। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ইমাম সাহেবের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com