1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ

সুনামগঞ্জসহ সারাদেশের ছাত্রলীগের প্রতি সোহাগ – জাকিরের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৩৪১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম :: সম্প্রতি সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে যখন বিতর্ক চলছিল। ঠিক এমন সময় সুনামগঞ্জে বসেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী যে কোন কমিটি গঠন নিয়ে কঠোর নির্দেশনা দিলেন।

বৃহস্পতিবার বিকালে দেশের প্রাচীনতম এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- কেন্দ্রের অনুমোদন ছাড়া দেশের কোথাও কোন কমিটি গঠন করা যাবে না।
যা রয়েছে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে :‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানোনো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগের জেলা ইউনিট, উপজেলা, থানা, হল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, স্কুল-মাদরাসা ও ওয়ার্ড কমিটির অনুমোদন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ (সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/ যুগ্ম আহবায়ক) ব্যতীত অন্য কেউ অনুমোদন দিতে পারে না। কোন মন্ত্রী, এম পি বা বিলুপ্ত কমিটির কোন নেতা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখে না এবং তা গ্রহণযোগ্য নয়। সভাপতি/সাধারণ সম্পাদক যে কোন একজনের অনুমোদিত কমিটিও অগ্রহণযোগ্য। এমন কমিটি অনুমোদন দেওয়া হলে বা কমিটির কেউ সভাপতি/সাধারণ সম্পাদক দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কোন কমিটি বাংলাদেশ ছাত্রলীগ অনুমোদন দিতে পারে না ও তা গ্রহণযোগ্য নয়।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সভপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com