1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নাদের বখত নতুন মেয়র নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৯৭ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী নাদের বখত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন মোবাইল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন। তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সুজাউর রাজা সুমন।
বেসরকারীভাবে নাদের বখতকে বিজয়ী ঘোষণা করা হলেও ভোটের সম্পুর্ণ হিসাব এখনো পাওয়া যায়নি।
২১ কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা পেয়েছে ১৬৩২০ ভোট, মোবাইল পেয়েছে ৮৩২০ ভোট এবং ধান পেয়েছে ১৫০৪ ভোট।
এদিকে বেসরকারীভাবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাদের বখত বিজয়ী হওয়ায় পৌরশহরে আনন্দ-উল্লাস করছেন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com