1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

সুরমা নদীতে নৌকা বাইচ স্থগিত

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৪৫ Time View

স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকা বাইছ প্রতিযোগীতা স্থগিত করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশে নৌকা বাইছ প্রতিযোগিতা স্থগিত করা হয়। বন্যসহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় নৌকা বাইছ প্রতিযোগীতা বন্ধ রাখার সিদ্ধান্তগ্রহন করা হয়। এদিকে নৌকা বাইছ প্রতিযোগীতাকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হলেও তাৎক্ষনিক এমন সিদ্ধান্তই অনেকেই হতাশ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলার নৌকা বাইছ প্রতিযোগীতায় অংশ নিতে গত কয়েকটি ধরে দুটি নৌকা ব্যাপক প্রস্ত্তুতি নিয়ে বুধবার সকালে সুরমা উদ্যোশে রওয়ানা দেয়। পথিমধ্যে খবর পেয়ে তাদেরকে ফিরে আসতে হয়। জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের সুহেল মিয়া জানান, নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নিতে আমরা সকল প্রস্ত্তুতি সম্পন্ন করার পর এভাবে প্রতিযোগীতা বন্ধ করা ঠিক হয়নি। কর্তৃপক্ষের বুঝেই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জানান, সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নিতে আমাদের জগন্নাথপুর উপজেলার নৌকাগুলো রওয়ানা হয়ে গিয়েছিল। খবর পেয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক দেবজিৎ সিংহ নৌকা বাইছ প্রতিযোগীতা স্থগিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিদিষ্ট সময়ের জন্য নৌকা বাইছ প্রতিযোগীতা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com