1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ

সৈয়দুপর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র পরিবারে সৌর বিদ্যুৎ বিতরণ

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৩৭১ Time View

সৈয়দ মোস্তাক আহমদ :: জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে গরিব অসহায় দরিদ্র পরিবারে সৌর বিদ্যুৎ প্রদান করা হয়েছে। ইউনিয়ননের সৈয়দপুর আগনকোনা, ব্রাক্ষনগাঁও তেঘরিয়া,সোনতানপুর গ্রামে দরিদ্র পরিবারগুলোর মধ্যে সৌর বিদ্যুৎ প্রদান করা হয়। সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান রোববার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দরিদ্র পরিবারের সদস্যদের হাতে সৌর বিদ্যুৎ তুলে দেন। এসময় চেয়ারম্যান আবুল হাসান বলেন, সরকার গ্রামীন জনপথের সব জায়গায় বিদ্যুৎ পৌছে দিতে কাজ করছে। তাই আমরাও আমাদের ইউনিয়নের সব জায়গায় বিদ্যুতায়নের পদক্ষেপ নিয়েছি। যার প্রেক্ষিতে সৌর বিদ্যুৎ প্রদান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গরিব অসহায় মানুষ আর্থিক সম্বল না থাকায় বিদ্যুৎ নিতে পারছেনা তাদেরকে সৌর বিদ্যুৎ প্রদান করা হচ্ছে। তিনি জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র পরিবারগুলোতে সৌর বিদ্যুৎ প্রদান অব্যাহত থাকবে। সৌর বিদ্যুৎ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল রাজ্জাক, কামাল মিয়া, রুহুল আমীন, মহিলা সদস্যা সাফিয়া বেগম, জেয়বুননেছা,রুকেয়া বেগম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com