1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সৌদি আরবে সুনামগঞ্জের যুবকের শিরোচ্ছেদ

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৩৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: হত্যা মামলায় সুনামগঞ্জের এক ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়েছে সৌদিআরবে। এক প্রবাসী বাঙালিকে হত্যার দায়ে সৌদি আরবের আদালত তার শিরোচ্ছেদের আদেশ দিয়েছিল।

রবিবার স্থানীয় সময় ১০টায় জেদ্দায় মহসিন (৪০) নামের ওই ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে।

জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল জেদ্দায় মহসিন তার পাশবর্তী গ্রাম রাঙাউটির মাওলানা ইয়াছিন আলীর ছেলে শাহ জালালকে সৌদিআরবে খুন করে। এ ঘটনায় নিহত জালালের নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি সে দেশের আদালতে হত্যা মামলা দায়ের করেন।

পরে সৌদি পুলিশ মহসিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আদালতে দীর্ঘ শুনানী শেষে বিচারক মহসিনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com