1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসা কামিল বিভাগে উত্তীর্ণ

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসা কামিল (এমএ) স্তরে উত্তীর্ণ হয়েছে।
ফলে দীর্ঘ দিনের দাবীর পর অবশেষে মাদরাসাটি কামিলে উত্তীর্ণ হওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

জানা যায়, ঐতিহ্যবাহী হবিবপুর-কেশবপুর ফাজিল আলিয়া মাদসায় কামিল বিভাগ চালুর জন্য ২০১৭ সালে এলাকাবাসী আবেদন করেন। সর্বশেষ চলতি বছরের আগষ্ট মাসে আবারও নতুন করে আবেদন করা হয়। যার প্রেক্ষিতে ৮ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শক দপ্তর এর পরিদর্শক ( অতিরিক্ত দায়িত্ব) মো: আইউব হোসেন স্বাক্ষরিত একপত্রে তিন বছরের জন্য কামিল (স্নাতকাত্তর) দুই বছর মেয়াদি হাদিস বিভাগ প্রাথমিকভাবে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।

হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসা কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীটি উপেক্ষিত ছিল। অবশেষে চলতি বছরের আগষ্ট মাসে আমরা নতুন করে কামিল চালুর জন্য আবেদন করি। এরই প্রেক্ষিতে আমাদের অনেকদিনের প্রত্যাশিত দাবীটি বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com