1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

৯ বছরের শিশুকে ঘর্ষণের পর হত্যা

  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ২৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: খাগড়াছড়িতে ৫ম শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়মাইল এলাকায় ওই ঘটনা ঘটে।

শনিবার রাত ১১টায় বাড়ির পাশের ছড়া থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।

জানা যায়, ধর্ষণের শিকার ছাত্রী নয়মাইল ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী। দুপুরের স্কুল বিরতিতে সে বাড়িতে আসে। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ছাত্রীর মা জুম (পাহাড়ে চাষাবাদ) থেকে ফিরে বাড়ি এসে মেয়েকে না দেখে খুঁজতে থাকেন। পরে রাত ১১টায় বাড়ির পাশের ছড়া থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ধর্ষণকারীরা মেয়েটি দুই হাত কনুই বরাবর ভেঙে দিয়েছে। এ ছাড়া মেয়েটি গোপনাঙ্গসহ একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

মেরুং ইউনিয়নের স্থানীয় ঘনশ্যাম ত্রিপুরা জানান, শনিবার দুপুরের পর থেকে মেয়েটি নিখোঁজ। রাত সাড়ে ১০টায় বিষয়টি দীঘিনালা থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দীঘিনালা থানার ওসি মো. আব্দুস সামাদ জানান, স্থানীয় ইউপি সদস্য শনিবার রাত সাড়ে ১০টায় মেয়েটি নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত করেন। পরে ভিকটিমের বাড়ির ১৫০ ফুট নিচে একটি ছড়া থেকে রাত সোয়া ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ওসি জানান, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খাগড়াছড়ি-দীঘিনালা-বাঘাইছড়ি-লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে আইনশৃ্ঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com