1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ইতালি,ডেনমার্ক ও লন্ডন যাচ্ছেন

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০১৬
  • ৬৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমঃ জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ঐক্যবদ্ধ সিলেট সোস্যাল কালচার এসোসিয়েশনের নতুন কমিটির সম্মেলনে যোগ দিতে ইতালির মিলান যাচ্ছেন। আজ শুক্রবার সকাল ৭টায় সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কিউ আর ৬৩৭ ফ্লাইটে তিনি যাত্রা করবেন। এছাড়াও বিভিন্ন সভা এবং সম্মেলনে যোগ দিতে ডেনমার্ক ও যুক্তরাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। দুই দিনব্যাপী সম্মেলন শেষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশ্যে ইতালি ত্যাগ করবেন। ডেনমার্কে অবস্থানকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কেপেনহেগেনের এসি বেলা স্কাই হোটেলে অবস্থান করবেন। ডেনমার্কের কোপেনহেগেনে ১৬ মে থেকে ১৮ মে নারী সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলন শেষে ১৯ মে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ডেনমার্ক ত্যাগ করবেন। ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থানকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সেখানে বসবাসরত প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দলীয় বিভিন্ন সভায় যোগদান করবেন। ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর এপিএস আবুল হাসনাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে এই তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com