1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি: জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনাসভা জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীকে বিদায় সংবর্ধনা ​ বিশ্বনাথে বিএনপির ‍দুপক্ষের কর্মসূচিকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নেশা করে মা-বোনদের মারধর, মাদকসেবীর ৬ মাসের সাজা সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি: জগন্নাথপুরে কেক কাটা ও আলোচনাসভা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার::

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর জগন্নাথপুর শাখা। এ উপলক্ষে ব্যাংকের শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা ও  আলোচনাসভার আয়োজন করা হয়। মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, ইসলামী ব্যাংক জগন্নাথপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন, এক্সিম ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউর রফিক, একতা মিলের পরিচালক ছমির উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক।
আলোচনাসভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ ৫ দশকের গৌরবময় পথচলা, অভাবনীয় সাফল্য এবং যুগোপযোগী গ্রাহকসেবার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা আগামী দিনগুলোতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পরে ৫০ বছর পূর্তিতে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com