1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছে মুস্তাফিজুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৫ Time View

স্টাফ রিপোটার:: আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ‘ম্যাজিক বয়’ খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। এ প্রথম বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পেল।
এর আগে বাংলাদেশী প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান ২০০৯ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দিয়েছেন ‘কাটার’ মুস্তাফিজ। উইকেট নিচ্ছেন প্রায় নামতাগুণে।
তবে এর চেয়েও বড় ব্যাপার, মুস্তাফিজের বোলিং বুঝতেই হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারত-দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান থেকে শুরু করে জিম্বাবুয়ে, মুস্তাফিজকে পড়তেই পারেননি ব্যাটসম্যানরা।
জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমান। মাত্র ৯ ওয়ানডেতেই ৩ বার ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন রেকর্ড।
এ বছর গত জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে গড়েছিলেন নতুন রেকর্ড। প্রথম ২ ওয়ানডেতে ১১ উইকেট ছিল না আর কারও।
পরে টেস্ট অভিষেকেও ম্যান অব দ্য ম্যাচ হয়ে গড়েছিলেন আরেকটি রেকর্ড। ওয়ানডে ও টেস্ট দুটিতেই অভিষেকে ম্যাচ সেরা হতে পারেননি ক্রিকেট ইতিহাসে আর কেউ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com