স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আগামীকাল (১২ আগস্ট) বৃহস্পতিবার জগন্নাথপুর আসছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুর উপজেলার কুবাজপুরে প্রস্তাবিত টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটের প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টায় জগন্নাথপুরে প্রস্তাবিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প এলাকা (নারিকেল তলা) সরেজমিনে পরদর্শন করবেন।
এছাড়াও দুপুর ১টায় জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দুপুর ১.৩০টায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিস উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরে পরিকল্পনা মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে রাত্রি যাপন করে ১৪ আগস্ট শনিবার বিকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
Leave a Reply