1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

আপাতত সাধারণ ছুটির চিন্তা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘দেশে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে আপাতত সাধারণ ছুটি ঘোষণার কোনো চিন্তা-ভাবনা নেই। আমাদের টেকনিক্যাল টিম পরিস্থিতি পর্যালোচনা করছে। এখন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত নেই। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।’

সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনার বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা মাঠে কাজ করছি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলায় আমাদের কর্মকর্তারা ভালো আছেন। যদিও আমাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com