1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২ ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান 

আমের কেজি ২ টাকা!

  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: রাজশাহীর বাঘায় বাতাসে ঝরেপড়া কড়ালি আম দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে এই কড়ালি আম দুই টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বৈশাখের চড়া রোদে আমের বোঁটা নরম হয়ে যায়। এর পর একটু বাতাস হলেই ঝরে পড়ে গাছ থেকে। এই আম গ্রামের সাধারণ মানুষ কুড়িয়ে উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে দুই টাকা কেজি দরে বিক্রি করছেন।

উপজেলার দীঘা গ্রামের আমবাগান মালিক ময়েনউদ্দিন বলেন, আমার আমবাগানে প্রতিটি গাছে ব্যাপক আম ধরেছে। হঠাৎ প্রখর রোদ ও একটু বাতাসে আম ঝরে যাচ্ছে। ছোট ছেলেমেয়েরা আম কুড়িয়ে দেড় থেকে দুই টাকা কেজিতে বিক্রি করছে।

উপজেলার মনিগ্রাম এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, আমরা বরাবর ঝরেপড়া কড়ালি আম কিনে ঢাকায় চালান করি। এই কড়ালি আম দেড় টাকা থেকে দুই টাকা দরে ক্রয় করছি।

একই এলাকার বিক্রেতা শাহীন আলম বলেন, আমি বাগান পাহারা দিয়ে থাকি। মালিকরা মাচা তৈরি করার জন্য বলেছে। সেই মোতাবেক কিছু কিছু বাগান পাহারা দেয়ার জন্য মাচা তৈরির কাজ শুরু করেছি। তবে এখন বাতাসে যে কড়ালি আম ঝরে পড়ছে, সেগুলো কুড়িয়ে বিক্রি করছি। বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, প্রচণ্ড রোদের কারণে আমের বোঁটা নরম হয়ে যাওয়ায় একটু বাতাসেই আম ঝরে যায়। এই ঝরেপড়া আম কুড়িয়ে বাজারে বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com