সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় স্থানীয় ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী দুই বছরের জন্য সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আবু তাইদ ও মাওলানা নেছার উদ্দিন।
নবগঠিত ইউনিয়ন কমিটির দায়িত্বশীলরা হলেন:
সভাপতি সৈয়দ আব্দুল আলী, সহ-সভাপতি মাস্টার মো. বিল্লাল হোসেন ও কাজী সৈয়দ জুনেদুর রহমান, সেক্রেটারি মীর্জা মুস্তাকিম আহমদ, সহকারী সেক্রেটারি মঈন উদ্দিন দুদু ও ছাদিক আহমদ, অফিস ও বায়তুল মাল সেক্রেটারি সৈয়দ লুলু মিয়া, যুব বিভাগীয় সেক্রেটারি সৈয়দ ইসতেখার আলী, প্রচার ও মিডিয়া সেক্রেটারি তাহমিদ সাঈদী, সমাজকল্যাণ সেক্রেটারি মো. বদরুল ইসলাম, শ্রম বিভাগীয় সেক্রেটারি মো. সুফি মিয়া, পেশাজীবী সেক্রেটারি সৈয়দ আব্দুর রাজ্জাক এবং ওলামা বিভাগীয় সেক্রেটারি আব্দুল ওয়াদুদ লিটন, সদস্য
সৈয়দ মাসুদ আলী, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, মো. সাজ্জাদ মিয়া, মো. কামরুল ইসলাম, মারূফ আহমদ ও মো. হেলাল উদ্দিন।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দসহ ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।