1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

আল আকসায় আজান বন্ধ করায় জর্ডানের নিন্দা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ।

ইনরাইলি পুলিশ জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।

জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরাইলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরাইল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানি দিচ্ছে।

১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইসরাইল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com