1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

আশারকান্দি ইউনিয়নে নৌকার পক্ষে যুবলীগের প্রচারণা

  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৩ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুস সাত্তারের নৌকা প্রতীকের সমর্থনে আজ মঙ্গলবার বিকেলে ইউনয়ন যুবলীগের আয়োজনে স্থানীয় নয়াবন্দর বাজারে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ প্রচারণায় অংশ নেয় জগন্নাথপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। প্রচারণাকালে নয়াবন্দর বাজারের ব্যবসায়ী, পথচারি ও স্থানীয়দের হাতে নৌকার লিফলেট তুলে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীরা অনুরোধ করেন। এরআগে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবের আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল হোসেন এর পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, দেলোয়ার হোসাইন, হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু,  সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মল্লিক মনসুর, সুমন আহমদ, রুনু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা শের আলী, আব্দুল কাইয়ুম, আবু সালেহ তালুকদার, ইউনুস আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আগামী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য বক্তারা দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com