1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি! এক ফোনালাপেই ফাঁস হলো ৩ বছর আগের লোমহর্ষক খুনের রহস্য! যুক্তরাজ্যে স্বজনদের পরিচয় ব্যবহার করে অর্থ জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী যৌবন আখেরাতের পাথেয় সংগ্রহের শ্রেষ্ঠ সময় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইতালি যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইতালির উদ্দেশে যাত্রার সময় তিউনিসিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছে।  এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন অভিবাসী অধিকারকর্মীদের একটি সংগঠনের প্রধান।

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মুস্তাফা আবদেলকেবির জানান, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে  যাত্রা করেছিল।

উদ্ধার হওয়া দুজনের একজন জানান, নৌকাটি উলটে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। উদ্ধার হওয়া  আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।

একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে দেশটি থেকে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

এর পেছনে রয়েছে সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রে নজরদারি বৃদ্ধি। ইউরোপীয় অর্থায়নে বিশেষ করে ইতালির সহায়তায় আধুনিক সীমান্ত নজরদারি সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার ও মানবিক সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির কারণে দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর গুরুতর নির্যাতন আরও বেড়েছে এবং তা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইইউর অর্থায়ন বন্ধের আহ্বান জানায়।

তিউনিসিয়া এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বারবার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তাদেরই বহন করতে হচ্ছে।

তথ্যসূত্র: জিও নিউজ, সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com