1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

ইলিয়ান কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪৫৮ Time View

অনলাইন ডেস্ক –

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ফল ঘোষণা করা হয়

 

ইলিয়ান কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২২ ০৮:২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ফল ঘোষণা করা যায়।

নির্বাচনে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট। 

সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ভোট ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। ১৮৪ ভোট পেয়ে শাহানূর সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেক জান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ১৩৬ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত ২০৫ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরব হোসেন পেয়েছেন ১৩৪ ভোট।  কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে আজাদ খান নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ পেয়েছেন ১৪৬ ভোট। 

কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত ১১ প্রার্থী হলেন- অঞ্জনা সুলতানা (২২৫), অরুণা বিশ্বাস (১৯২), অমিত হাসান (২২৭), আলীরাজ (২০৩), কেয়া (২১২), চুন্নু (২২০), জেসমিন (২০৮), ফেরদৌস (২৪০), মৌসুমী (২২৫), রোজিনা (১৮৫) ও সুচরিতা (২০১)।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২মিনিটে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত ভোট চলে। তবে ভোট চলাকালে চিত্রনায়িকা নিপুণ চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। যদিও অভিযোগটি অস্বীকার করেন এই অভিনেতা। সূত্র কালের কন্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com