প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আহমদ মনি।
সভায় প্রধান অতিথি উপজেলা আমির মাওলানা লুৎফুর রহমান চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ এনামুল হকের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতি হাফিজ আব্দুল আলীমকে সেক্রেটারি এবং আহবাবুর রহমান সুহেলকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-
সহ-সভাপতি মাওলানা শেরুজ্জামান ও জোবায়ের হোসেইন, অফিস ও বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শাহজাহান, পেশাজীবী সম্পাদক শাহ আলম, যুব বিভাগ সম্পাদক হাসান আহমেদ, শ্রম বিভাগ সেক্রেটারি কারী একরামুল হক, ওলামা বিভাগ সম্পাদক মাওলানা আলী আক্কাস সংগ্রামী, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাওলানা তাজুদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মতিনুর রহমান এবং সদস্য ধলু মিয়া, আ. হাকিম, আ. রহিম ও ইয়াওর আলী।