1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ইসলামে অতিরিক্ত হাসাহাসি করা অনুচিত

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০২ Time View

সুখ-দুঃখ হাসি-কান্না মানুষের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। এগুলো কখনো বলে-কয়ে আসে না। বিপদে কান্না করা আর সুখের দিনে আনন্দ-ফুর্তি করা বৈধ। যদি সেটা শরিয়তের গণ্ডিতে থাকে। তবে এ ক্ষেত্রে অতিরঞ্জন অনুচিত। কারণ অধিক হাসিতে অন্তর আল্লাহ বিমুখ হয়ে যায় এবং আধ্যাত্মিকতার মৃত্যু ঘটে। নবী (সা.) বলেন, ‘তোমরা বেশি হাসবে না। কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায়।’ (আদাবুল মুফরাদ: ২৫২)
পরিবার-পরিজন কিংবা সাথী-সঙ্গীদের সঙ্গে হাসি-কৌতুক করা, অতীত নিয়ে স্মৃতিচারণ করা দোষণীয় নয়। যদি সেখানে মিথ্যার মিশ্রণ না ঘটে এবং শরিয়তের সীমা পেরিয়ে না যায়। নবী (সা.) স্বয়ং মাঝেমধ্যে সাহাবিদের নিয়ে কবিতা আবৃত্তি ও রসাত্মক আলাপ করতেন; অতীত নিয়ে স্মৃতিচারণ করতেন। জাবির ইবনে সামুরাহ্ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুল (সা.)-এর সঙ্গে শতাধিক বৈঠকে ছিলাম। সেসব বৈঠকে তাঁর সাহাবিগণ কবিতা আবৃত্তি করতেন এবং জাহিলি যুগের বিভিন্ন বিষয় আলোচনা করতেন, তিনি সেগুলো চুপ করে শুনতেন এবং কখনো কখনো মুচকি হাসতেন।’ (সুনানে তিরমিজি: ২৮৫০)
হাসির ক্ষেত্রে মুচকি হাসাই প্রিয় নবী (সা.)-এর সুন্নত। তিনি কখনো অট্টহাসি দিতেন না। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে এভাবে কখনো হাসতে দেখিনি, যাতে তাঁর কণ্ঠনালির আলজিভ দেখা যায়। তিনি মুচকি হাসি হাসতেন।’ (সহিহ বুখারি: ৪৮২৮)
হাসির ক্ষেত্রে মুচকি হাসাই প্রিয় নবী (সা.)-এর সুন্নত। তিনি কখনো অট্টহাসি দিতেন না। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে এভাবে কখনো হাসতে দেখিনি, যাতে তাঁর কণ্ঠনালির আলজিভ দেখা যায়। তিনি মুচকি হাসি হাসতেন।’ (সহিহ বুখারি: ৪৮২৮)
সৌজন্যে আজকের পত্রিকা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com