1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

ইসলাম ও হিজাব যে নারী উন্নয়নের সহায়ক তার প্রমাণ ইসলামী ইরান: খামেনী

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৮ Time View

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামী ইরান নারীর প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনে বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্য নারীকে পণ্য ও উপকরণ হিসেবে দেখে। নারীদের বিষয়ে ইসলাম ধর্ম ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিতে এখানেই পার্থক্য।

তিনি আজ (বুধবার) আহলে বাইত (আ.)’র শোকগাথা পাঠকারীদের এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন। তিনি এ সময় নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ইরানে নবী নন্দিনীর জন্মবার্ষিকী নারী ও মা দিবস হিসেবে পালিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলাম ধর্মে ঐশী ও মানবীয় মূল্যবোধের দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। অভিন্ন দায়িত্বের পাশাপাশি নারী ও পুরুষের বিশেষ দায়িত্বও রয়েছে। এ কারণে মহান আল্লাহ যার যার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শারীরিক গঠন কাঠামো দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা নারী ও জীবন প্রণালীর বিষয়ে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির ঘোর বিরোধী।

তিনি বলেছেন, পাশ্চাত্য দাবি করছে ইসলাম ও হিজাব নারীর উন্নয়ন ও বিকাশে বাধা সৃষ্টি করে। কিন্তু এটা স্পষ্ট মিথ্যাচার। তারা যে ঠিক বলছে না তার প্রমাণ হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানে নারীদের বর্তমান অবস্থা। সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, বিজ্ঞান, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে কর্মতৎপর এবং শিক্ষিত নারীর সংখ্যা ইতিহাসের আর কোনো পর্যায়েই এত বেশি ছিল না। এসবই হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কল্যাণে।

আমাদের সময়

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com