1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ইসহাকপুরে হামলায় যুবক আহত

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৩০৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে হামলায় এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত ব্যক্তি ইসহাকপুর গ্রামের লাল মিয়ার পুত্র রানা মিয়া (২১)। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়- গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ভবের বাজারে রানা মিয়াকে ধারালো খুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে একই এলাকার সুন্দর আলী ও তার পুত্র সারোয়ার। এতে রানা মিয়ার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রানা মিয়াকে ঐ রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রানা মিয়ার পিতা লাল মিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com