স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি ৩৯তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাধী আকমল খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাসেল তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুরের সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, আয়েশা মাহফুজ প্রমুখ। পরে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply