1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২ ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান 

ঈদের রাতে সিলেটে এক তরুন খুন

  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ২৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেট নগরীর শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত তরুনের তাছিম আহমদ (১৬) নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

ঈদুল ফেতরের রাতে অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ মিতালী ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়- রাত সাড়ে ১০টার দিকে মিতালী ফার্মেসির সামনে একদল যুবক তাছিমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন তাছিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, শিবগঞ্জে এক যুবক খুন হয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান- রাত সাড়ে ১০ টায় শিবগঞ্জের মিতালী ফার্মেসির বিপরীতে তাছিম নামক একাদশ শ্রেনীতে পড়ুয়া যুবকের উপর দুর্বৃত্তরা হামলা করে, এসময় ছুরি দিয়ে তাকে উপোর্যপুরি আঘাত করলে রাস্তার বিপরীত দিকে সে লুটিয়ে পড়ে। পড়ে স্থানীয়রা তাহসিনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক স্কলার্সহোম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই হামলা পুর্বপরিকল্পিত বলে ধারনা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। তাৎক্ষণিক আটককৃত কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com