1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

এইচএসসির মূল্যায়নের ফল ২৮ জানুয়ারির মধ্যে

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠকে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) অধ্যাদেশ, ১৯৬১’ এবং সংশোধিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে নিয়ে আসা হয়েছিল যে অধ্যাদেশ করে আগামী বুধ, বৃহস্পতি বা শনিবারের মধ্যে (এইচএসসি) রেজাল্ট দিয়ে দেওয়া যায় কিনা। যে পদ্ধতিতে ওনারা চিন্তা-ভাবনা করছেন, রেজাল্ট ক্যালকুলেশন করে রেডি করে রেখেছেন, কিন্তু আগের আইনের বিধান হলো, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিতে হবে। কিন্তু এখন যেহেতু পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, ওনারা যে পদ্ধতিতে রেজাল্ট রেডি করে রেখেছেন, সেই পদ্ধতিতে আগামী ৭-১০ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবেন।’

তিনি বলেন, ‘কিন্তু ক্যাবিনেটে আলোচনার পর দেখা গেল আর মাত্র ৭ দিন পর সংসদ বসবে। পার্লামেন্ট যেহেতু অলরেডি কল করা হয়েছে, এর আগেও পার্লামেন্ট কল করার পরেও হয়েছে, এটা যেহেতু একেবারেই কাছে। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে দরকার নেই, এখন যদি আমরা অর্ডিন্যান্স করি তবে আবার অর্ডিন্যান্স গিয়ে পার্লামেন্ট থেকে এসে ভেটিং করতে-করতে সময় পাওয়া যাবে না।’

কারণ মাত্র ১০ দিন পার্লামেন্ট বসবে। অধিবেশনে প্রথম দিনই পাস করে ফেলা হবে। তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে এটা অর্ডিন্যান্স করার দরকার নেই। এটা ভেটিং সাপেক্ষে সরাসরি অনুমোদন দেওয়া হলো, প্রথম দিনই এটা পুটআপ করে ২-৩ দিনের মধ্যে আইন করে যাতে ২৫, ২৬ বা ম্যাক্সিমাম ২৮ জানুয়ারির মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়, এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে’, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে সভা শেষে সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাসের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফলাফল দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com