1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

এসএসসিতে পাশ করেছে জগন্নাথপুরের সেই দৃষ্টিহীন চয়নের আলোর ঝিলিক

  • Update Time : সোমবার, ৬ মে, ২০১৯
  • ১১২৪ Time View

বিশেষ প্রতিনিধি::
অন্ধকারেই যেন আলো ফুটালো চয়ন। দৃষ্টিহীন এ শিক্ষা সংগ্রামী এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় থেকে কৃতকার্য হয়েছে। ফলাফলে খুশি চয়ন তালুকদার। তার খুশিতে খুশি পরিবারের লোকজন, শিক্ষক, বন্ধু-বান্ধবসহ এলাকাবাসী।
সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৩.৬ নম্বর পেয়ে মানবিক শাখা থেকে চয়ন তালুকদার পাস করেছে। চয়ন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিবেদককে জানায়, ছোট বেলা থেকেই পড়াশুনার প্রতি তার প্রচন্ড আগ্রহ। পরীক্ষায় পাস করায় ভালো লাগচ্ছে। তবে ফলাফল আরো ভালো হলে বেশি আনন্দ পেতাম। তারপরও খুশি। চয়ন আরো জানায়, তাকে মুখে পড়া বলে দেওয়া হতো, তা শুনে সে মুখস্থ করতো। আবার সে মুখে বলে দিতো এবং অন্যজন তা লিখে দিতো । একাজে তাকে বেশি সহযোগিতা করে আসছে তার ছোট বোন মৌসুমী তালুকদার। সেও এবারের এসএসসি পরীক্ষায় একই বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে ২.৫০ নম্বর পেয়ে পাশ করেছে।
চয়নের বোন মৌসুমী তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানায়, ভালো লাগচ্ছে আমরা দু’জন একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছি। বেশি আনন্দ পাচ্ছি, আমার ভাই পাস করেছে এজন্য। সে দৃষ্টি প্রতিবন্দ্বী হলেও পড়াশুনায় ভালো। চয়ন তালুকদারকে এবারের এসএসসি পরীক্ষায় তারই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাজহারুল ইসলাম শ্রুতি লেখন পদ্ধতিতে লেখায় সহযোগিতা করেছে। সে জানায়, চয়ন শুধু মুখে উত্তরপত্র বলে দিতো আর আমি লিখে দিতাম। সেই একজন ভালো ছাত্র। সে পাশ করায় আমার খুবই আনন্দ লাগছে।
চয়নের বাবা নিতাই তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চয়ন জন্ম পেয়েই তার দুই চোখে আলো নেই। ছোটবেলা থেকেই পড়াশুনায় তার আগ্রহ ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ভাই বোন পাশ করায় আমরা আনন্দিত হলেও দরিদ্রতার সংসারের তাদের পড়াশুনার অর্থ ব্যয় নিয়ে কিছুটা চিন্তিত রয়েছি।

আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা পরাজিত হয়েছে। চয়ন তার প্রমান। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও চয়ন এসএসসি পরীক্ষায় পাস করেছে তাতে আমরাও খুশি। চয়ন শ্রুতি লেখন পদ্ধতিতে বোর্ডের নির্দেশনা অনুয়ায়ী পরীক্ষা দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
জানা যায়, জগন্নাথপুর পৌরশহরের পশ্চিম ভবানীপুর গ্রামের কৃষক নিতাই তালুকদারের ছেলে চয়ন তালুকদার ও তার ছোট বোন মৌসুমী তালুকদার এবছর এবার শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন ভাই ও দুই বোনের মধ্যে চয়নের অবস্থান তিনে। জন্ম থেকেই সে অন্ধ। কিন্তু পড়াশুনায় তার আগ্রহ প্রচন্ড। পরিবারের লোকজনের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। একাজে তাকে বেশি সহযোহিতা করেছে তারই সহপাঠী আপন ছোট বোন মৌসুমী তালুকদার।
#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com