1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

করোনাবিধি লঙ্ঘন, প্রধানমন্ত্রীকে ২৩৫২ ডলার জরিমানা

  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে জরিমানা করা হয়েছে। শুক্রবার নরওয়ের পুলিশ এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পুলিশ জানায়, নিজের জন্মদিন উদযাপনে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে করোনার সামাজিক দূরত্ব বজায় রাখার নীতিমালা ভেঙেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। এজন্য তাকে জরিমানা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ওলে সায়েভেরাদ জানান, প্রধানমন্ত্রীকে নরওয়ের মুদ্রায় ২০ হাজার ক্রাউন (২৩৫২ ডলার) জরিমানা করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মহামারি শুরুর পর এখন পর্যন্ত নরওয়েতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com