বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুরের দুই জমজ নবজাতকের মা করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে আছেন। ১২ দিন আগে জন্ম নেওয়া এই জমজ শিশু যখন মায়ের বুকের দুধের যখন কাঁদছিল, তখন তাদের কান্না থামাতে কোলে আশ্রয় দিয়েছেন দুই খালা। খালাদের বুকের দুধ পান করছে ফুটফুটে শিশু দুটি।
পরিবারের লোকজন ও এলাকাবাসীর সূত্র জানায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নির্মাণশ্রমিক সুফি মিয়ার স্ত্রী সৈয়দা রিনা বেগমের গর্ভে গত ১৫ আগস্ট সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের মাধ্যমে দুই জমজ পুত্র সন্তানের জন্ম হয়। একসঙ্গে দুই সন্তানের জন্মে পরিবারে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। এরমধ্যে রীনা বেগমের করোনা উপসর্গ দেখা দেয়। গত ২৪ অক্টোবর নমুনা পরীক্ষায় সৈয়দা রিনা বেগমের করোনা শনাক্ত হন। প্রথমে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে তার চিকিৎসা দেওয়া হলেও শারিরীক অবস্থা অবনতি হলে গত বুধবার রাতে থাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে সৈয়দা রিনা বেগমের স্বামী সুফি মিয়ার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে নিতে হতে পারে। তিনি বলেন, আমি গরীব মানুষ। চিকিৎসার ব্যয়ভার কী করে যোগাড় করবো বুঝতে পারছি না। তিনি স্ত্রী ও সন্তানদের বাাঁচতে আর্থিক সহায়তা চেয়েছেন।
এদিকে জমজ দুই শিশু বর্তমান তাদের নানাবাড়ী সৈয়দপুর আগুনকোনা গ্রামে দুই খালার নিকট রয়েছে। তাদের দেখভাল করছেন বড় খালা সৈয়দা শাহেনা বেগম ও মেজো খালা সৈয়দা শামীনা বেগম।
Leave a Reply