অন্য বর্ণনায় আছে, আবদুল্লাহ ইবনে দিনার (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বাজারের সন্নিকটে অবস্থিত খালেদ ইবনে ওকবা (রা.)-এর বাড়িতে ছিলাম।
অন্য বর্ণনায় আছে, আবদুল্লাহ ইবনে দিনার (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বাজারের সন্নিকটে অবস্থিত খালেদ ইবনে ওকবা (রা.)-এর বাড়িতে ছিলাম।
১. কাউকে বাদ দিয়ে গোপনে কথা বলা নিষেধ।
২. মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। দুজনের কানাকানি দেখে তৃতীয় ব্যক্তি মনে করতে পারেন, তাকে নিয়েই আলোচনা হচ্ছে অথবা তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা হচ্ছে। এতে তার মনে কষ্ট ও অস্বস্তি তৈরি হতে পারে।
৪. সামাজিক সম্পর্ক সুন্দর রাখা : ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না; মানুষের সঙ্গে কিভাবে সুন্দর আচরণ করতে হবে, তা-ও শেখায়। এই হাদিস পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও ভ্রাতৃত্ব বজায় রাখার গুরুত্বপূর্ণ নীতি শিক্ষা দেয়।
৫. সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কাউকে একঘরে করা যাবে না। কোনো বৈঠক বা আড্ডায় কয়েকজন মিলে একজনকে ইচ্ছাকৃতভাবে আলোচনার বাইরে রাখা ইসলামী ভদ্রতার পরিপন্থী। প্রত্যেকের সম্মান ও মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখা উচিত।
৬. প্রয়োজন হলে গোপন কথা বলার বৈধ পদ্ধতি অবলম্বন করা। যদি কোনো বিশেষ কারণে দুজনের মধ্যে গোপন কথা বলা জরুরি হয়, তাহলে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে নয়; বরং তার উপস্থিতি যাতে তাকে কষ্ট না দেয়, সে ব্যবস্থা করা উচিত। ইবনে ওমর (রা.)-এর আমল থেকেই বিষয়টি স্পষ্ট—তিনি আরেকজনকে ডেকে এনে সংখ্যা চারজন করেছিলেন।
সারকথা : এই হাদিস আমাদের শেখায়—কথা বলার অধিকার যেমন আছে, তেমনি অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানোর দায়িত্বও আছে। এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে পাশে থাকা মানুষটি নিজেকে অবহেলিত, অপমানিত বা সন্দেহের মধ্যে মনে করেন। ইসলামের সৌন্দর্য হলো—এটি মানুষের শুধু বাহ্যিক আচরণ নয়, বরং অন্যের হৃদয়ের অনুভূতিকেও গুরুত্ব দেয়। সৌজন্যে কালের কণ্ঠ