1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

কাশ্মীরে সাময়িক ঘাঁটিতে হামলায় নিহত ১৭

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে রোববার সকালে হামলার ঘটনায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছে। রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনায় চার হামলাকারীও নিহত হয়েছে।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চারজন ‘ফিদায়িন’ বা আত্মঘাতী আজ ভোর চারটার দিকে ওই সেনাঘাঁটির প্রশাসনিক এলাকায় ঢুকে পড়ে। ছয় ঘণ্টা ধরে চলা উভয় পক্ষের গোলাগুলিতে হামলাকারীদের সবাই নিহত হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শ্রীনগর-মুজাফফরাবাদ মহাসড়কের পাশের ওই ঘাঁটি থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েকটি সেনাব‌্যারাকে আগুন ধরে গেছে এবং সেখান থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বিকেলে জরুরি সভা ডেকেছেন। এই টুইট বার্তায় তিনি বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আজ থেকে শুরু হতে যাওয়া তাঁর রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।

২০১৪ সাল থেকে কাশ্মীরের উত্তরাঞ্চলে চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

চলতি বছরের জানুয়ারিতে এ ধরনের অপর একটি ঘটনায় ভারতীয় সামরিক বাহিনীর সাত সদস্য নিহত হয়। ভারতীয় সীমান্ত পার হয়ে ছয় অনুপ্রবেশকারী পাঞ্জাবের উচ্চ নিরাপত্তায় ঘেরা পাঠানকোট বিমানঘাঁটিতে ঢুকে গুলি চালায়। তিন দিন ধরে তাণ্ডব চালানোর পর সেনা অভিযানে ওই ছয় হামলাকারীও নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com