1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

কিয়ামতের দিন যারা পিঁপড়াসদৃশ হবে

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;
আমর ইবনে শোআইব তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে। আগুন তাদের গ্রাস করবে, জাহান্নামিদের গলিত রক্ত ও পুঁজ তাদের পান করানো হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯২)

উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) অহংকারী ও দাম্ভিকদের সতর্ক করেছেন। যারা আল্লাহর সৃষ্টিকূল ও মানুষের ওপর দম্ভ প্রকাশ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের লাঞ্ছনাকর শাস্তি দেবেন। শুধু এই হাদিস নয়; বরং অসংখ্য আয়াত ও হাদিসে অহংকার ও অহংকারীদের নিন্দা করা হয়েছে এবং তা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে ব্যবহৃত ‘জার’ দ্বারা এমন পিঁপড়াকে বোঝায়, যা সাধারণ পিঁপড়ার চেয়েও বেশি ক্ষুদ্র। তাফসিরবিদরা বলেন, এক শ জার বা ক্ষুদ্র পিঁপড়া ওজন করলে একটা গমের সমান ওজন হয়।

হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের অবয়ব মানুষের মতোই থাকবে, তবে তাদের আকৃতি ছোট হয়ে যাবে। আল্লাহ তাদের আকৃতি ছোট করবেন নিজেদের ব্যাপারে তাদের মিথ্যা ধারণা ভেঙে দিতে। কেননা তারা আল্লাহর সামান্য সৃষ্টি হয়েও অহংকার করত। অথবা এর মাধ্যমে আল্লাহ তাদের প্রকৃত অবস্থান কতটা ক্ষুদ্র তা দাম্ভিকদের সামনে তুলে ধরবেন।

আল্লাহ সবাইকে অহংকার থেকে বেঁচে থাকার তাওফিক দিন। আমিন
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com