1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

কোরআনের পাখিদের নিয়ে হিল সামাজিক সংগঠনের ইফতার সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রামাদান উপলক্ষে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে ড্রিম হোমস (চন্দন সাইদুন এতিমখানা)-এর কোরআনের পাখিদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এতিম শিশুদের সঙ্গে সংগঠনের সদস্যরা মিলিতভাবে ইফতার করেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফুজায়েল আহমেদ সাজু, স্থায়ী কমিটির সদস্য তানজিরুল হক ইবন, সভাপতি আকমল হোসেন, সেক্রেটারি জাবির আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক ইকবাল,শানুর,রাজু,এনামুল হক,মুকুল,আবুল হাসনাত,আজহার, সুলেমান কলেজ প্রতিনিধি জাকারিয়া আহমেদ,অভি আহমেদ,মুক্তার আলি আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই ইফতার মাহফিল সফল করত যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ রমজান প্রায় ৫০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com