1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৭ Time View

আয়াতের অর্থ : ‘আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি থেকে এবং এর আগে সৃষ্টি করেছি জিন, অত্যুষ্ণ আগুন থেকে। স্মরণ কোরো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি থেকে মানুষ সৃষ্টি করছি; যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার পক্ষ থেকে রুহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো।’ (সুরা হিজর, আয়াত : ২৬-২৯)

আয়াতগুলোতে জিন ও মানুষের সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘জান্ন’ দ্বারা জিন জাতির আদি পুরুষ উদ্দেশ্য, যার থেকে জিন জাতির বিস্তার ঘটেছে।

২. তিনি আরো বলেন, জিনরা শয়তান নয়। শয়তান বলা হয় ইবলিসের সন্তানদের, যাদের মৃত্যু হবে শয়তানের সঙ্গে। আর জিনরা মারা যায়, তাদের ভেতর মুমিন ও কাফের রয়েছে। (জাদুল মাসির : ৪/৩৯৯)

৩. ইমাম গাজালি (রহ.) বলেন, আত্মা কোনো যৌগিক বিষয় নয়, বরং তা মৌলিক বিষয়।

৪. রুহ ফুঁকে দেওয়ার দ্বারা উদ্দেশ্য তা দেহে প্রতিস্থাপন করা বা সঞ্চারিত করা।৫. আল্লাহ মানবাত্মাকে ‘রুহি’ (আমার আত্মা) বলে মানবজাতিকে সম্মানিত করেছেন। আর সেটা বলার কারণ হলো, প্রাণিজগতে শুধু মানবাত্মাই আল্লাহর নুর ধারণ করতে পারে। অন্য কোনো প্রাণীর আত্মা পারে না।

(মাআরেফুল কোরআন : ৫/২৮৬)
সৌজন্যে কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com