স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি পেয়েছেন স্বাস্থ্য সহকারী শংকর জ্যোতি দে। আজ মঙ্গলবার সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কৃপেশ রঞ্জন রায় শ্রেষ্ঠ কর্মী হিসেবে তাঁর হাতে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন। এসময় এনজিও সংস্থা সুশীলন এর উপজেলা কো অডিনেটর শারমিন আরা, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিম হোসেন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার স্বাস্হ্য সহকারী শংকর জ্যোতি দে এর আগেও শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ইপিআই কার্যক্রম বাস্তবায়নসহ নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। গত এক বছরের কাজের মূল্যায়নন করে এনজিও সংস্থা সুশীলন তাকে এ স্বীকৃতির জন্য মনোনয়ন করে। শংকর জ্যোতি দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বিশিষ্ট কীর্তনীয়া সুবোধ রঞ্জন দে এর বড় সন্তান। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য ও খাশিলা নৃসিংহ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কৃপেশ রঞ্জন দে বলেন,স্বাস্থ্য সহকারী শংকর জ্যোতি দে একজন নিষ্ঠাবান স্বাস্থ্য কর্মী। তিনি স্বাস্থ্য বিভাগের জন্য অনূকরনীয়। কাজের স্বীকৃতি হিসেবে তাকে শ্রেষ্ঠ কর্মীর স্বীকৃতি দেয়া হয়েছে। আমরা তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।