1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

খাদিজার হাতে সফল অস্ত্রোপচার

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ২৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। সোমবার বেলা একটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অস্ত্রোপচার হয়েছে বলে জানান খাদিজার চাচা আবদুল কুদ্দুস।
এর আগে বিকেলে সোয়া চারটার সময় তিনি জানান, এখনো অস্ত্রোপচার চলছে। বদরুলের ধারালো অস্ত্রের কোপ ঠেকানোর সময় নার্গিসের দুই হাতের অনেক জায়গা কেটে গেছে। এর মধ্যে বাম হাত ও পা তো অবশ।
তিনি আরো জানান, স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জনরা নার্গিসের দুই হাতে অস্ত্রোপচার করছেন। এই অপারেশন হয়ে গেলে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকরা আশা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com