জগন্নাথপুর২৪ ডেস্ক::
এসময় একই গ্রামের সাইদুর রহমান গ্রুপের আনোয়ার হোসেনের ছেলে পায়েল মিয়া (১৮) ঘটনাস্থলেই মারা যায় এবং আবু সালেকের স্ত্রী তাহেরা বেগম (৩২) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়া হয়। এঘটনায় উভয়পক্ষের আরও জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সাইদুর রহমান গ্রুপের আমির মিয়া বলেন, দু’দিন ধরেই আওয়াল নূর পক্ষের লোকজন মারামারি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি আমরা থানা পুলিশকেও জানিয়ে রেখেছি। বুধবার হঠাৎ করে আমাদের উপর তারা আক্রমণ করতে থাকে।
আওয়াল নূরের গ্রুপের দাবি তাদেরকে ফাঁসাতে সাইদুর রহমান গ্রুপ লোকজন নিজেরাই নিজেদের লোক মেরে ফেলেছে। আওয়াল নূর বলেন, আমাদের বাড়ি নদীর ওইপাড়ে। আমরা মারামারির বিষয়ে কিছুই জানি না। এখন হঠাৎ শুনতেছি আমাদের বিপক্ষের গ্রুপের নাকি কে মারা গেছে।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র দাস বলেন, ঘটনা শোনার পর পরই আমি সেখানে গিয়েছি। দু’বছর হয় দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে।
শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার জানান, গত দু’দিন ধরেই গ্রামটিতে উত্তেজনা বিরাজ করায় আমি ফোনে তাদেরকে সাবধান হওয়ার জন্য বলে দিয়েছি। কিন্তু তারা আমার কথা শুনেনি।
শাল্লা থানার সেকেন্ড অফিসার (এস আই) মো: সৈকত আলী বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আরো ৩-৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।