1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

গাজা সীমানায় লোহার দেওয়াল তৈরি

  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হামাসকে আটকাতে গাজা সীমানায় ৬৫ কিলোমিটারের লোহার দেওয়াল তৈরির কাজ শেষ করেছে ইসরাইল। মাটির তলাতেও দেওয়াল দেওয়া হয়েছে।

২০১৬ সালে দেওয়াল তৈরির কথা ঘোষণা করেছিল ইসরাইল। মঙ্গলবার ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার সীমানায় দেওয়াল তৈরির কাজ শেষ। তার কথায়, ”এবার দক্ষিণ ইসরাইলের মানুষ সুরক্ষিত থাকবেন।” স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির উপর নয়, মাটির নীচেও তৈরি হয়েছে দেওয়াল। সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেওয়ালের ধারে তৈরি হয়েছে কন্ট্রোলরুম। এর ফলে সুড়ঙ্গ ব্যবহার করেও হামাস ইসরাইলে প্রবেশ করতে পারবে না।

বিতর্কিত গাজায় ফিলিস্তিনিদের বাস। ২০০৭ সাল থেকে তা হামাসের দখলে। এই হামাসকে আমেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইল সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ২০০৭ সালে হামাস গাজা নিজেদের হাতে নেওয়ার পরে ইসরাইলের সঙ্গে তাদের মোট চারবার সরাসরি সংঘর্ষ হয়েছে। শেষ সংঘাত হয়েছে গত মে মাসে। এছাড়াও ছোট ছোট সংঘর্ষ লেগেই থাকে।

প্রথম সংঘর্ষে না পারলেও দ্বিতীয় সংঘাতে টানেল ব্যবহার করে ইসরাইলে প্রবেশ করতে পেরেছিল হামাসের যোদ্ধারা। এরপরেই দেওয়াল তৈরির কথা বলে ইসরাইল। আগেই একটি দেওয়াল তারা তৈরি করেছিল। কিন্তু হামাস যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করে ইসরাইলে প্রবেশ করে। এবার সেই সুড়ঙ্গেও দেওয়াল তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। তবে মাটির তলায় কতটা গভীর পর্যন্ত পাঁচিল দেওয়া হয়েছে, তা জানায়নি ইসরাইল।

গাজার একদিকে ইসরাইল এবং অন্যদিকে মিশর। দুই দেশই গাজায় কার্যত অর্থনৈতিক ব্লকেড তৈরি করে রেখেছে। ব্লকেড তোলার জন্য ২০১৮ এবং ‘১৯ সালে হামাস ইসরাইল সীমানায় রীতিমতো বিক্ষোভ গড়ে তুলেছিল। ইসরাইলের সেনা তা থামানোর চেষ্টা করলে সংঘাত শুরু হয়। ২০০ গাজাবাসী নারী-পুরুষের মৃত্যু হয় তাতে। সূত্র: রয়টার্স, এপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com