1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

স্টাফ রিপোর্টার::
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘মাতৃভূমি ফাউন্ডেশন’ এর উদ্যোগে চট্রগ্রামের বাশখালি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র অসহায় পরিবারের লোকজনের মধ্যে নগদ অর্থ ও টেউটিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মাতৃভূমি ফাউন্ডেশনের সদস্য তরুণ সমাজকর্মী  রাসেল বকস, ছাব্বির আহমেদ ও  জুয়েল খানসহ সংগঠনের একটি টিম চট্রগ্রামের বাশখালি এলাকায় পৌছে বন্যায় ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেন।

মাতৃভূমি ফাউন্ডেশনের সদস্য সমাজকর্মী রাসেল বকস জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমাদের নিজ এলাকারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি বন্যাসহ যে কোনো দুর্যোগকালিন সময় আর্ত মানবতার সেবায় কাজ করে আসছি। ভবিষতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বিগত ২০২৪ সালে মাতৃভূমি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রাসেল বকস, সাব্বির আহমেদ, শাহ শাকিব আহমেদ, তাকবির আহমেদ, পারভেজ আহমেদ সোহাগ সহ একদল সমাজকর্মী কুমিল্লার বুড়িচং উপজেলার খারাতিয়া, নাংগল কোট উপজেলার কিনারা, ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচন্দিনা, ফেনি সদর, ইজ্জত পুর, সাত সতি, চৌদ্দ গ্রাম উপজেলার ডাকাতিয়া নদীর পাড়ে, গূনভতি গ্রাম, চোরখি বাজার, কুমিল্লা জেলায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার ইউনিয়ন, চাঁদপুর জেলার সারাস্ত্রী উপজেলায়, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখাল ইউনিয়নের  গিয়ে বন্যার্ত পরিবারের মাঝে বিরিয়ানি, ওরস্যালাইন, প্যারাসিটামলসহ বিভিন্ন খাবার পৌঁছে  দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com