1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত জগন্নাথপুরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, উদ্বোধনের অপেক্ষায় ধুলো জমছে ২৫ কোটির ভবনে সৌদিতে বিমানবন্দরে হামলা, ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিলেটের সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার স্থায়ী কমিটির বৈঠক/স্থানীয় নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে চায় বিএনপি ইসলামে ভিন্নমতের সঙ্গে আচরণের নীতিমালা সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কোনো চাঁদাবাজ, দখলদারকে বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলদারকে বরদাশত করা হবে না। তাদের জায়গা বিএনপিতে নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সব এমপির সুশৃঙ্খল থাকার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।

পাশাপাশি দুর্গাপূজায় কোথাও যাতে সমস্যা না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে এবং দুর্গাপূজায় সংসদ সদস্যদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

চিফ হুইপ বলেন, সভায় স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে সঠিক প্রার্থী নির্বাচনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও প্রতি ইউনিয়নে একক প্রার্থী দেবে বিএনপি।

উৎসবমুখর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় সরকার উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেই নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করবে।

ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির প্রসঙ্গে চিফ হুইপ বলেন, শেখ হাসিনা কাল সকালেও আসতে পারেন, এ নিয়ে আলোচনার কিছু নেই। তিনি দেশে এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আগামী নভেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অধিবেশন বসবে বলে জানান সরকারদলীয় চিফ হুইপ।

সূত্র-এশিয়া পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com