1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

চাকরি করতে চাওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৭৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- চাকরি করতে চাওয়ায় খুন হতে হলো এক তথ্যপ্রযুক্তিবিদের স্ত্রীকে। বিয়ের পরেও স্ত্রী চাকরি করতে চাওয়ায় । `পৌরুষে` আঘাত লাগে স্বামীর। আর তাই রাগে-উত্তেজনায় খুনই করেই ফেলেন স্ত্রীকে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায়। তথ্যপ্রযুক্তিবিদ মোহিত শর্মার বয়স ৩২। তিনি চেয়েছিলেন স্ত্রী রুচি নিজের কেরিয়ার, চাকরি বিসর্জন দিয়ে বাড়িতেই থাকুক এবং ৯ বছরের ছেলেকে মানুষ করুক। শুনতে চাননি বছর তিরিশের রুচি। তাই `রাগে` অঘটন ঘটিয়ে ফেললেন। পুলিশের কাছেও রুচিকে হত্যার কথা স্বীকার করেছেন মোহিত।
গাজিয়াবাদের এসপি জানায়, প্রথম মোহিত দাবি করেছিলেন বাথরুমে পা পিছলে বেসিনে মাথায় ধাক্কা খেয়ে তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। পরে পুলিশি জেরার মুখে স্বীকার করেন সব।
বৃহস্পতিবার গাজিয়াবাদে গৌর গ্লোবাল ভিলেজ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে রুচির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মোহিত পুলিশকে ফোন করে জানায় বাথরুমে পা পিছলে পড়ে মাথা বেসিনে লেগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে বিছানার উপর উলটে পড়ে আছে রুচির মৃতদেহ। `ঘরের চতুর্দিক রক্তে ভেসে যাচ্ছিল। বাথরুম থেকে বিছানা পর্যন্ত ছড়িয়ে ছিল রক্ত। বেসিনটি ভাঙা পড়ে ছিল। পুলিশের দাবি, ছেলে স্কুলে বেড়িয়ে যাওয়ার পরেই সম্ভবত এই যুগলের মধ্যে ঝগড়া শুরু হয়।
আর এখানেও হত্যার অস্ত্র ছিল ক্রিকেট ব্যাট। এই ব্যাট দিয়েই তার মাথায় আঘাত করে মোহিত। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী বারবার ব্যাট দিয়ে আঘাত করার জন্যই রুচির মৃত্যু হয়েছে। এখন পুলিশ ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায়।
তবে রুচিকে মারার পর মোহিত তার চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকেনি বা প্রতিবেশীদেরও খবর দেয়নি। এমনকি রুচিকে হত্যার পর বিন্দুমাত্র অনুতাপও দেখা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com