1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

চিত্রনায়ক রিয়াজ শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ৫৩২ Time View

বিনোদন ডেস্ক:: দেশের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে উত্তরার হৈচৈ বাড়িতে হঠাৎ জ্ঞান হারান রিয়াজ।
এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরার ওই বাড়িটিতে তিনি ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং করছিলেন। অচেতন হয়ে পড়লে শুটিং বন্ধ করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
এদিকে রিয়াজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রাঙ্গনে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তার অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি পাওয়ার কথা।
চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন রিয়াজ। ব্যক্তিজীবনে এক কন্যাসন্তানের বাবা রিয়াজ। তার স্ত্রী মাশফিকা খান তিনা ছিলেন বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী বিজয়ী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com