1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

চোর ধরে হত্যা!

  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিনাজপুরের পার্বতীপুরে গরু চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে জিয়ারুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা  ঘটে। নিহত জিয়ারুল বগুড়া জেলার সিবগঞ্জ উপজেলার সোনাপুর বুড়িগঞ্জ এলাকার সোবান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভোর রাতে নিহত জিয়ারুলসহ ১০/১২ জনের একটি দল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সুলতানপুর বেলঘাট এলাকায় কয়েকটি বাড়িতে গরু চুরির প্রস্তুতি নেয়। ডাকাতদলের উপস্থিতি টের পেরে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা জিয়ারুলকে রেখে পিকআপযোগে পালিয়ে যায়। দৌড়ে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী জিয়ারুলকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জিয়ারুলকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com