1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সিলেটে ২০ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ জ ব্দ

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে  ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট সীমান্তের সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি সীমান্ত চৌকি (বিওপি) এই চোরাচালান বিরোধী অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে  ভারতীয় গরু, মদ,  এনার্জি ড্রিংকস,  টমেটো ও ফলমূল, কম্বল, কসমেটিকস, চা-পাতা, চকলেট ও কিসমিস এবং আতশবাজি।

অভিযানের বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান বন্ধ এবং মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। সূত্র-সিলেটেভিউ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com