1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ছাতকের ৩ ইউপি নির্বাচনের তফসিল আগামীকাল, ভোট ১১ এপ্রিল

  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ৩ মার্চ দেশের মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর (ইইউপি) নির্বাচন শুরুর লক্ষ্যে প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথম ধাপে ভোট হচ্ছে ছাতক উপজেলার ভাতগাঁও, সিংচাপইড় এবং নোয়ারাই ইউপি সহ সারাদেশের ৩২৩ ইউপিতে। ছাতক উপজেলার ভাওগাঁও, সিংচাপইড় ও নোয়ারাই ইউপিতে ২০১৬ সালের ৩১ মার্চ নির্বাচন অনুুষ্ঠিত হয়েছিল।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আগামী ৩ মার্চ ৭৭তম কমিশন বৈঠক শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১১ মার্চ নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
এর আগে ইসি সচিব জানিয়েছিলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। অন্যগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর হবে তফসিল।
এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সদস্য পদে নির্বাচন হবে নির্দলীয়ভাবে।
বর্তমানে দেশে ইউপির সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। সবশেষ ২০১৬ সালে ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট করেছিল ইসি। সে সময় ২২ মার্চ ৭৫২টি, ৩১ মার্চ ৬৮৪টি, ২৩ এপ্রিল ৬৮৫টি, ৭ মে ৭৪৩টি, ২৮ মে ৭৩৩টি এবং ৪ জুন ৭২৪টি ইউপিতে অর্থাৎ ছয় ধাপে মোট ৪ হাজার ৩২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বাকি ১৬২টিতে অন্য সময়ে ভোট হয়েছে।
নির্বাচনের আইন অনুযায়ী, ইউপিতে নির্বাচন করতে হয় আগের নির্বাচন থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। আর পরিষদের মেয়াদ হচ্ছে নির্বাচনের পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অর্থে এবার প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন আইনের নির্ধারিত সময়ের পর হচ্ছে। কারণ ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২ মার্চ। এক্ষেত্রে আইটি জটিলতা এড়াতে করোনা মহামারির সুযোগ নিয়ে ভোট কিছুটা পিছিয়ে দিয়েছে ইসি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com